আটককৃত আল আমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের ক্যাম্প পাড়ার মৃত খেড়ু মন্ডলের ছেলে।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল তাকে আটক করে।
মনিরুজ্জামান জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ জামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবত কুষ্টিয়ার বিভিন্ন থানা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। আটককৃতকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।