ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৭, ৭ জুন ২০২৪
ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু
ফাইল ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে ভাগলপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তামিম ভূইয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে বাজিতপুর উপজেলার ভাগলপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তামিম বাজিতপুর উপজেলার মধ্যচন্দ্র গ্রামের মো. জামান ভূইয়া ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গৌধুলী ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তামিমের মৃত্যু হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!