নিহত সুমন বেপারী (৪৫) পাড়া গ্রামের আব্বাস বেপারীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকায় ইকবাল বেপারী (৩৯), সিম্পা বেপারী (৫০) ও রুপা বেগম (৩৭) নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের বোন শিমা বেগম ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুমন বেপারীর বাড়ির উঠানের সামনে রুপা বেগম (৩৭) গোবর রাখায় সুমনের স্ত্রী ইতি বেগমের সঙ্গে ঝগড়া বাধে। পরবর্তীতে দুপুর ১টার দিকে সুমন বাড়িতে আসেন। এ সময় তার স্ত্রী বিষয়টি সুমনকে জানালে তিনি ঝগড়ার কারণ জানতে রুপার কাছে যান। রুপার স্বামী ইকবাল বেপারী (৩৯) ও তার ভাই সিম্পা বেপারী (৫০) মিলে সুমন বেপারীকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
শেখর নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাছির উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।