ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ৬ জুন ২০২৪
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২২
ফাইল ফটো

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় তিন সাজাপ্রাপ্ত আসামিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা থেকে সিআর সাজা ওয়ারেন্টমূলে দুইজন, জিআর সাজা ওয়ারেন্টমূলে একজন, জিআর ওয়ারেন্টমূলে সাতজন, নিয়মিত মামলায় নয়জন, পূর্বের মামলায় একজন, ১৫১ ধারায় দুইজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত আছে। জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশ তৎপর রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!