ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাত না খেয়েই ৩৫ বছর কেটে গেছে রফিকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ৬ জুন ২০২৪
ভাত না খেয়েই ৩৫ বছর কেটে গেছে রফিকের
ছবি: সংগৃহীত

প্রায় ৩৫ বছর ধরে ভাত খান না জামালপুরের মেলান্দহ উপজেলার দালালবাড়ী মধ্যপাড়া গ্রামের রফিক মিয়া। কোনো অনুষ্ঠান বা আয়োজনে তার জন্য থাকে আলাদা ব্যবস্থা। ভাতের বিকল্প হিসেবে অন্যান্য খাবার খেয়েই সুস্থ আছেন তিনি।

রফিকের পরিবার সূত্রে জানা যায়, চাল সেদ্ধ জাতীয় কোনো প্রকার খাবার খেতে পারেন না রফিক। এসব মুখে দিলে তার বমি আসে। দুই বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ, গরুর দুধ, এসব খেয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রুটির পাশাপাশি ডিম, চাউল ভাজা, মুড়ি ও ফলমূল খেতে শুরু করেন। এখন বাড়িতে রান্না করা তরকারি, চাল ভাজা ও মুড়ি তার প্রধান খাদ্য।

রফিকের প্রতিবেশী সুজন মিয়া বলেন, রফিক সম্পর্কে তার চাচাত ভাই। ছোটবেলা থেকে তিনি ভাত খান না। ভাতের ঘ্রাণও সহ্য করতে পারেন না। সাদা ভাত, পোলাও, জাউ, খিচুড়ি ও খুদের ভাত কখনও খাননি। অনেক চেষ্টা করেও তাকে এগুলো খাওয়ানো সম্ভব হয়নি।

Advertisement

রফিকের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, বিয়ের আগে এ বিষয়টি আমি শুনেছি। বিয়ের অনুষ্ঠানে আমাদের বাড়িতে ভাত, পোলাও এবং বিরিয়ানি রান্না হয়। কিন্তু এসবের কিছুই তিনি খাননি। খেয়েছিলেন রুটি। তবে এ নিয়ে আমাদের সংসারে সমস্যা হয় না।

রফিক বলেন, আমি আমার জীবনে কোনো দিন ভাত খাইনি। ভাতের গন্ধ আমি সহ্য করতে পারি না। ভাত, পোলাও, জাউ, খিচুড়ি ও খুদের ভাত দেখলে আমার বমি আসে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!