ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুপিয়ে হত্যার পর রক্তাক্ত দেহ রেললাইনে ফেলে গেল দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫১, ৬ জুন ২০২৪
কুপিয়ে হত্যার পর রক্তাক্ত দেহ রেললাইনে ফেলে গেল দুর্বৃত্তরা
ফাইল ফটো

খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে শাওন তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ জুন) রাতের কোনো এক সময় জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

এলাকাবাসী জানায়, বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে দেখা যায় শাওনকে। পরে রাত ৯টার দিকে শাওনের রক্তাক্ত দেহ রেললাইনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!