মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় কাজ শেষে গিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তি বাড়ি ফেরার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রেমা-সাটিয়জুড়ী সড়কের লাতুরগাঁও এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে কোনো কিছু বুঝে উঠার আগেই কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবেশিদের সঙ্গে মামলা মোকদ্দমার কারণে এই হত্যাকাণ্ড। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।