ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে মার্কুলি বাজারে ভয়াবহ আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৩, ২০ মে ২০২৪
হবিগঞ্জে মার্কুলি বাজারে ভয়াবহ আগুন
ফাইল ফটো

হবিগঞ্জের বানিয়াচংয়ে মার্কুলি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (২০ মে) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি, খবর পাওয়ার পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রওয়া দিয়েছেন।

Advertisement

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মার্কুলি বাজারে আগুনের সূত্রপাত ঘটে। কিছু সময়ের মধ্যে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!