স্থানীয়রা জানান, প্রায় ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন কালো রঙের অজ্ঞাত এক নারী পুটিজুরী বাজার এলাকায় ঘুরাঘুরি করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি পুটিজুরী বাজার হতে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে হেঁটে ঐ বাজারের দিকে যাচ্ছিলেন।
অজ্ঞাত ঐ নারী মহাসড়কের হাসনাবাদ নামক স্থানে এসে মাঝ রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। এ সময় একটি বাসের নিচে চাপা পড়ে টুকরো টুকরো হয়ে ঘটনাস্থলেই মারা যান ঐ নারী।
.png)
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সুজন মজুমদার জানান, অজ্ঞাত বাসচাপায় বৃদ্ধা ঐ নারীর মৃত্যু হয়েছে। লাশের টুকরোগুলো বস্তাবন্দি করে থানায় নেয়া হয়েছে।