ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাম গাছে উঠে প্রাণ গেল কলেজছাত্রের

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৪ জুন ২০২৪
জাম গাছে উঠে প্রাণ গেল কলেজছাত্রের
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার তালায় জাম গাছ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার বারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র সোয়েব গাজী (১৮) তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সোয়েব গাজী জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে জাম পাড়তে একটি জাম গাছে উঠে। এ সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

Advertisement

হাসপাতালের চিকিৎসক প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত অবস্থায় পেয়েছি।

তালা থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!