নিহত শিশুরা হলো- বাঙ্গীবেচা এলাকার আকবর আলীর মেয়ে রাফি (৬) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে রাইয়ান (৭)। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাফি ও রাইয়ান বাড়ি থেকে বের হয়ে গোসল করার জন্য বাঙ্গীবেচা এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এরপর থেকেই তাদের সন্ধান না পাওয়ায় মাইকিং করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঙ্গীবেচা সেতুর পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
দিনাজপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।