মঙ্গলবার (৪ জুন) বিকেলে এনায়েতপুরের সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৩) ও আল আমিন (২৭)।
.png)
স্থানীয়রা জানান, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আল আমিন ও মারুফকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বিকেলে তারা মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।