ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশপুরে বাসের ধাক্কায় বিক্রয়কর্মীর প্রাণহানি

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৪ জুন ২০২৪
মহেশপুরে বাসের ধাক্কায় বিক্রয়কর্মীর প্রাণহানি
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় মোশাররফ খান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ জেলার কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর থেকে কালীগঞ্জ ফিরছিলেন মোশাররফ খান। কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস মোশাররফের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!