গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজীর আহম্মদপুর গ্রামের সোহেল (২০), ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের ইয়াছিন (২০) ও নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরভাটা এলাকার বেলাল উদ্দিন (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সার্কিট হাউজ রোডে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা ফেনী জেলার স্থানীয় ‘পিকে’ নামে এক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা ফেনী রেলস্টেশন ও সার্কিট হাউজ রোডসহ শহরের বিভিন্ন গলি ও রাস্তায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই করেন। তারা পথচারী ও স্থানীয়দের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করেন। এছাড়া তারা মাদকসেবন ও বিক্রির সঙ্গেও জড়িত বলে জানান।
ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারদের ও উদ্ধার হওয়া আলামত ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার এসআই এমরান হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা করেছে র্যাব। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।