এ সময় আধা ঘণ্টা ধরে বন্ধ রাখা হয় ভোটগ্রহণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন নামে কথিত এক সাংবাদিক আকতর হোসেন নামে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে কেন্দ্রে জাল ভোটের গুজব ছড়ান। এ অবস্থায় কথিত ওই সাংবাদিক প্রিজাইডিং অফিসারকে হুমকি দেন। একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের কয়েকজন সমর্থক কেন্দ্রে এসে ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে প্রিজাইডিং অফিসারের রুমের দরজা আটকে আশ্রয় নিলে বিশৃঙ্খলাকারীরা দরজা ভেঙে হামলার চেষ্টা করেন। এতে আহত হন প্রিজাইডিং অফিসার।
.png)
বিষয়টি নিশ্চিত করে প্রিজাইডিং অফিসার কুমার ত্রিপুরা জানান, গুজব ছড়িয়ে মুহূর্তের আতঙ্ক তৈরি করা হয়। এ সময় তিনি বিশৃঙ্খলার জন্য কথিত ওই সাংবাদিককে দায়ী করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।