ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় জাল ভোট দেওয়ায় ২ জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২১ মে ২০২৪
কসবায় জাল ভোট দেওয়ায় ২ জনের সাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় ২ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার ৩৫নং আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৩নং কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৃথক এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত মো. সজিব কসবা উপজেলার আছকিনা এলাকার বাসিন্দা ও মো. পারভেজ মিয়া উপজেলার কুটি (মধ্যপাড়া) এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে কসবা উপজেলার ৩৫নং আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় সজিব ও ২৩নং কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পারভেজ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সজিবকে ৭ দিন ও পারভেজ মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোট সাজা
লিংক সফলভাবে কপি হয়েছে!