ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ২১ মে ২০২৪
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব
ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় গড়ে ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, এই চার ঘণ্টায় গড়ে ১৬ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে ছোট-খাটো মিলিয়ে ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
 
তিনি জানান, ভোটের আগে একজন আনসার সদস্য স্ট্রোক করে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!