ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা ছিনতাই করে স্কুলছাত্র হত্যা, দুইজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ২৯ মে ২০২৪
অটোরিকশা ছিনতাই করে স্কুলছাত্র হত্যা, দুইজনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানাসহ অপর ধারায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের মজিবর শেখের ছেলে আছমত শেখ (১৮) ও কাশেম মোল্যার ছেলে সাগর মোল্যা (২১)।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে সাব্বির বিশ্বাস ঐ ইউনিয়নের পদ্মার চর হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় গত ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আশায় অনেক খোঁজাখুজির পরে ২ এপ্রিল সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের মাঠের মধ্যে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালী থানায় অজ্ঞাত নামা আসামি করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই ও হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে ঘটনার ২৪ দিন পরে রিকশা ছিনতাই ও হত্যা করে লাশ গুমের সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে স্কুলছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষ বুধবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!