শনিবার সকালে সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে নিহতের হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনাস্থলে র্যাব-পুলিশ কাজ করছে।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটোভ্যানগাড়ি নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
.png)