রোববার (২ জুন) দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অরুন দত্ত একই উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা গ্রামের নুনিয়া দত্তের ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
.png)
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার ১২ বছর বয়সী মেয়ে বাড়ির পাশের দোকান থেকে নাস্তা আনতে বের হয়। অনেক্ষণ পেরিয়ে গেলেও সে বাসায় না ফেরায় আমি খুঁজতে বের হই। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী বেড়িবাঁধের পাশে দেখতে পাই- অরুন দত্ত আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অরুন দত্তকে ধরলে তিনি অপরাধের কথা স্বীকার করেন। তাই তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রথমে অরুন দত্ত মেয়েটির পিছু নিতে দেখি। একটু পর দেখি নির্জন জায়গায় নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করছেন তিনি। এ অবস্থায় আমরা অরুন দত্তকে ধরে ফেলি।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।