রোববার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপের যাত্রী মামুন।
.png)
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, ময়মনসিংহগামী পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে পৌঁছালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরো একজনের মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ বলেন, পিকআপে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।