সোমবার ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন।
জানা গেছে, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফলবোঝাই একটি পিকআপ চলন্ত অবস্থায় সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
.png)
ওসি এসএম লোকমান হোসাইন বলেন, নিহত পিকআপ চালকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।