সোমবার ভোররাতে নগরীর রূপাতলী গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোটেলের মালিক লোকমান এবং কর্মচারী মাকসুদ। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে।
নিহতদের স্বজন ও পুলিশ জানিয়েছে, রূপাতলী গোল চত্বর সংলগ্ন নুরু মিয়ার নির্মাণাধীন তিন তলা ভবনের পাশেই লোকমানের খাবারের হোটেল। রাতে লোকমানসহ অন্যান্য কর্মচারীরা হোটেলে ঘুমিয়ে ছিল। ভোররাত সাড়ে ৪টার দিকে ভবনের তৃতীয় তলার নির্মাণাধীন দেয়াল ধসে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই লোকমান ও মাকসুদ নিহত হয়। এ সময় আরো একজনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার নাফিজুর রহমান।
তিনি বলেন, এই বিষয়ে যথাযথ বিল্ডিং কোড ও নিরাপত্তা নিশ্চিত করে ভবন নির্মাণ করা হয়েছে কিনা তা খতিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।