শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকার শামীম ও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানা এলাকার আবুল কাশেম।
পুলিশ জানায়, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কা লাগে। এতে চালকসহ দুই হেলপার গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দুই হেলপার মারা যান।
.png)
নাওজোর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।