ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলারোয়ায় আমিনুল ইসলাম লাল্টু ফের চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ২৯ মে ২০২৪
কলারোয়ায় আমিনুল ইসলাম লাল্টু ফের চেয়ারম্যান নির্বাচিত
আমিনুল ইসলাম লাল্টু। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম লাল্টু চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের আলতাফ হোসেন পেয়েছেন ৪২ হাজার ৭৪১ ভোট।

বুধবার রাত সোয়া ৯টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদ মুরাদ এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদের অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আনারুল ইসলাম পেয়েছেন ৭৯৪ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না নির্বাচিত হয়েছেন।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!