ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ: দুই বাংলাদেশি আহত, একজনের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ২৪ মে ২০২৪
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ: দুই বাংলাদেশি আহত, একজনের পা বিচ্ছিন্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশঙ্কাজনক অবস্থায় ২ জন কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সীমান্তের ঘুমধুমে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নবী হোসেন প্রকাশ সোনা মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনরা। অন্য একজনের নাম আবু তাহের। তারা দুইজনই ঘুমধুম এলাকার বাসিন্দা। 

আহতদের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের পশ্চিমকূল নামক জায়গায় এ বিস্ফোরণ হয়। এতে আরো তিন জন নিখোঁজের তথ্য দেন তারা। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

Advertisement

শুক্রবার রাত ১০টায় নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, তিনিও ঘটনাটি শুনেছেন, তবে স্থানীয় চেয়ারম্যান থেকে বিস্তারিত জানার চেষ্টা করছেন। 

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজন আহত হয়েছেন, তবে কারো নিখোঁজের তথ্য নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!