ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পরিত্যক্ত ব্যাগে ককটেল, বিস্ফোরণে শিশু আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ১১ মে ২০২৪
পরিত্যক্ত ব্যাগে ককটেল, বিস্ফোরণে শিশু আহত
ফাইল ফটো

রাজধানীর নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে সানি নামে এক পথশিশু আহত হয়েছে। পুলিশ ঐ শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে নয়াপল্টন হোটেল মিডওয়ের পেছনে এ ঘটনা ঘটে।

আহত সানি কাকরাইল এলাকায় থাকে। তার বাবার নাম টিটু মিয়া।

Advertisement

সানি জানায়, সে বিভিন্ন ভাঙারি মালামাল কুড়িয়ে বিক্রি করে। শনিবার ভাঙারি কুড়ানোর সময় সে একটি পরিত্যক্ত ব্যাগ পায়। সেটিতে ককটেল ছিল। হাত দিয়ে ধরে সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার দুই হাত ও দুই পায়ে আঘাত লাগে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান, পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতরে থাকা ককটেল বিস্ফোরণে সানি নামে ঐ পথশিশু আহত হয়েছে। তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!