ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ককটেলকে বল ভেবে খেলার সময় বিস্ফোরণ, দুই শিশু আহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৭ মার্চ ২০২৪
ককটেলকে বল ভেবে খেলার সময় বিস্ফোরণ, দুই শিশু আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের মণিরামপুরে পরিত্যক্ত ঘরে কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু গুরুত আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি ককটেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই শিশু হলো- মণিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের আসলাম হোসেনের ছেলে আরজু (১০) ও রাকিবুল ইসলাম বাবলুর ছেলে মাইমুন মেহেদী (৪)।

স্থানীয়রা জানান, ফতোয়াবাদ গ্রামের ওহিদুল ইসলামের টিন ও টালির একটি পরিত্যক্ত ঘরের পাশে খেলা করছিল আরজু ও মেহেদী নামে দুই শিশু। সেখানে জ্বালানি হিসেবে মেহগনি গাছের শুকনা পাতা রাখা ছিল। ঐ দুই শিশু লাল স্কচটেপে মোড়ানো বলের মতো বস্তু (ককটেল) দেখতে পায়। এরপর সেটিকে বল মনে করে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়ে আরজুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় ও মেহেদীর নাভি থেকে চোখ পর্যন্ত ক্ষত-বিক্ষত হয়। স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

Advertisement

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সেখান থেকে আরো ৯টি ককটেল উদ্ধার করা হয়। কে বা কারা ঐ স্থানে ককটেল রেখেছে তা শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ককটেল যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!