শনিবার দিবাগত রাত ১২টার পরে বিশ্ববিদ্যালয় ছাত্রদের আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে রাত ১১ টার পর দিকে গেস্ট রুমে বসা নিয়ে হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী সোহরাওয়ার্দী হলের সহসভাপতি আতিকুর রহমানের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে সভাপতির প্রায় ১৫০ জন লোকজন আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দেশি অস্ত্রের মহড়াও দেয়া হয়।
.png)
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে কয়েকজনের হাতে অস্ত্র দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।