বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৭টার দিকে হারবিনের শিয়ানফাং এলাকার একটি ভবনে এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম চায়না ডেইলি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এর কারণ বলে সন্দেহ করা হচ্ছে।
জানা গেছে, বিস্ফোরণে ভবনটির কয়েকটি তলার বারান্দা উড়ে গেছে। এছাড়া বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে পড়া আবর্জনা ও কংক্রিটের টুকরা ভবনটির সামনের রাস্তায় পড়েছে।
.png)
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনের কেন্দ্রস্থলীয় ভবনটির চতুর্থ তলায় বিস্ফোরণটি ঘটেছে। বাসিন্দারা বিস্ফোরণের একটি জোরালো শব্দ শুনেছেন। তারা সন্দেহ করছেন, এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।
যে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটেছে সেটিসহ আশপাশের আরো কয়েকটি ফ্ল্যাটের বারান্দা উড়ে গেছে।
ঘটনার সঙ্গে সঙ্গেই লোকজন দৌঁড়ে ভবনটি থেকে বের হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স, পুলিশ ও দমকল কর্মীরা ছুটে আসেন।
গ্যাস বিস্ফোরণ সন্দেহ করা হলেও ঘটনা তদন্ত করে দেখা হবে বলে চায়না ডেইলি জানিয়েছে।
নিকটবর্তী একটি উড়ালপুলে চলন্ত একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর উড়ন্ত আবর্জনা মহাসড়কে এসে পড়ছে। অন্য ছবিতে ভবনটির সামনের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আবর্জনার মধ্যে দমকল কর্মী ও পুলিশকে কর্মরত অবস্থায় দেখা গেছে।
মার্চে দেশটির হেবেই প্রদেশে একটি রেস্তোরাঁয় গ্যাস লিক থেকে ঘটা বিস্ফোরণে দুইজন নিহত ও আরো ২৬ জন আহত হয়েছিল।