ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঝালকাঠির দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

গ্রামাঞ্চলে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক, শহরে কম

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫, ২১ মে ২০২৪
গ্রামাঞ্চলে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক, শহরে কম
ছবি: ডেইলি বাংলাদেশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝালকাঠির দুটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। গ্রামাঞ্চলের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও শহরের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম।

ভোটারদের জন্য দেওয়া বাঁশের খুঁটি ও দড়ি বেঁধে দেওয়া লাইনগুলোও ফাঁকা দেখা গেছে। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী সমর্থক ছাড়া সাধারণ ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি।

সদর উপজেলার বৈদারাপুর, চারুখান ভোটকেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারদের উপস্থিতি স্বাভাবিকভাবে দেখা গেছে কিন্তু শহরের গাবখান শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, ইছানীল, সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি খুবই কম। প্রতিটি বুথে গড়ে ১০মিনিটে একজন ভোটার ভোট দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

Advertisement

ভোটাররা জানান, সকালে ভোট কেন্দ্রে গেছি, ফাঁকা থাকার সুযোগে কোনো সিরিয়াল ছাড়াই ভোট দিয়েছি।

বয়োবৃদ্ধ এক ভোটার জানান, আমি ভোট কেন্দ্রে গেলে এক আনসারের সহযোগিতায় বুথে ঢুকি। পরে ব্যালট নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

জেলার দুটি উপজেলা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদে ১৪৭টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৩৪ জন ভোটার রয়েছেন। ঝালকাঠি সদর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ২৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ১৫১ জন, মহিলা ভোটার ৮৮ হাজার ১৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১ জন। মোট ভোট কেন্দ্র ৭৭টি এবং ভোট কক্ষ ৪৮১টি। নলছিটি উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৭৪ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ২০৯ জন, মহিলা ভোটার ৮২ হাজার ৪৬৭টি এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ১ জন ‌। উপজেলায় ভোট কেন্দ্র ৭০টি এবং ভোট কক্ষ ৪৫৪টি।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে রিটার্নিং অফিসার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২টি উপজেলার ২০ ইউনিয়ন ও ২টি পৌরসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। এছাড়া পুলিশ ৮৫০ জন, বিজিবি ১০৫ জন, র‌্যাব ৩৫ জন, আনসার ব্যাটালিয়ন ৩০ জন, আনসার ভিডিপি ২০৪২ জন দায়িত্ব পালন করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝালকাঠি ভোট
লিংক সফলভাবে কপি হয়েছে!