ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সারাদেশে ১৫৬ উপজেলায় ভোটযুদ্ধ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৯, ২০ মে ২০২৪
সারাদেশে ১৫৬ উপজেলায় ভোটযুদ্ধ আজ
ফাইল ফটো

সারাদেশে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নিজেদের প্রতিনিধি বেছে নিতে ১৫৬ উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Advertisement

১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ভোট হবে ইভিএমে এবং বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট নেয়া হবে। দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে ৫টি উপজেলায় ভোট স্থগিত করা হয়।
 
সোমবার (২০ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।কেন্দ্রে কেন্দ্রে অবস্থায় নিয়েছেন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে নিয়োজিত রয়েছেন ১৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা আশা করি দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ছোটখাটো যেসব সমস্যা হয়েছে, সেগুলো যেন না হয়, সেজন্য প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন প্রথম ধাপের নির্বাচনের চেয়েও সুষ্ঠু হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে, ২৯ মে তৃতীয় ও ৫ জুন হবে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!