ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ২০ মে ২০২৪
ভেড়ামারায় ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ছবি: ডেইলি বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ২১ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে উপজেলার মোট ৬১টি ভোটকেন্দ্রে সোমবার সকাল ১১টা থেকে প্রশাসনিক কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী সরঞ্জাম বুঝে দেন এবং সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেক ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, ভেড়ামারা উপজেলায় মোট ৭ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। 

উল্লেখ্য, ৩০ এপ্রিল (মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন একজন চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তারুজ্জামান মিঠু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ার প্রেক্ষিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আবু হেনা মোস্তফা কামাল মুকুল ভেড়ামারা উপজেলার পরিষদেও চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

Advertisement

ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ভেড়ামারা উপজেলায় মোট ৬১টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি যেভাবে ভালো থাকে সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। প্রশাসন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে।

ভেড়ামারা থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনা দেওয়া হবে।

এছাড়াও ভোটকেন্দ্রর জন্য ১২০ জন পুলিশ ও ৯৪৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ভোটারদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ভেড়ামারা উপজেলায় ১টি পৌরসভা, ৬টি ইউনিয়ন মিলে ৬১টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৮ জন পুরুষ ও ৮৯ হাজার ২১৬ নারী, তৃতীয় লিঙ্গের ২ জনসহ মোট ১ লাখ ৭৮ হাজার ৫৫৬ জন ভোটার রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!