এদিকে ওই দুই উপজেলায় ৬৭টি ঝূঁকিপূর্ণ কেন্দ্র থাকায় বিশেষ নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩-৪ জন পুলিশ সদস্য, অস্ত্রসহ ১ জন আনসার সদস্য ছাড়াও ৪ জন মহিলা আনসার, আরো ৭ জন আনসার সদস্য এবং গ্রাম পুলিশের ১-২ জন সদস্যসহ সর্বমোট ১৬-১৭ জন।
.png)
পাশাপাশি দুটি উপজেলাজুড়ে ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন করে সহকারী পুলিশ সুপারের অধীনে ৪টি সেক্টরে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। এছাড়া মাঠে টহলে রয়েছে বিজিবি ও পুলিশের একাধিক স্ট্রাইকিং ফোর্স।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, টংগিবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নের ১ লাখ ৯০ হাজার ২০১ জন ভোটারের জন্য ৮৪টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এখানে পুরুষ ভোটার ৯৯ হাজার ৩২২ জন ও নারী ৯০ হাজার ৮৭৯ জন। এখানে ২০টি ঝুঁকিপূর্ণ ও ৬৪টি সাধারণ কেন্দ্র রয়েছে।
টংগিবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১৩ জন। চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নে কেন্দ্র ৬১টি, ভোট কক্ষ ৪৪৩। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৪৭ ও বাকি ১৪টি সাধারণ ভোটকেন্দ্র। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৭৯৮। এরমধ্যে পুরুষ ৮৬ হাজার ৬৬ ও মহিলা ৮০ হাজার ৭৩২।
লৌহজংয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১০ জন। চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।