ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আম কুড়াতে গিয়ে প্রাণ হারালেন জান্নাত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ১৮ মে ২০২৪
আম কুড়াতে গিয়ে প্রাণ হারালেন জান্নাত
ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে জান্নাত বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির।

তিনি জানান, সকালে বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিলেন গৃহবধূ জান্নাত। হঠাৎ পাড়ের মাটি ভেঙে পুকুরে তলিয়ে যায়। এতে ওই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জান্নাত।

তিনি আরো বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গৃহবধূ ভোলা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!