ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় লিচু আটকে ছটফট করতে থাকে সালমান, অতঃপর...

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ১৫ মে ২০২৪
গলায় লিচু আটকে ছটফট করতে থাকে সালমান, অতঃপর...
সালমান ফারসি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাগানে গিয়ে খেলার সাথীদের সঙ্গে লিচু খাওয়ার সময় গলায় আটকে সালমান ফারসি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) বিকেল এ ঘটনা ঘটে। মৃত শিশু সালমান উপজেলার শিমুলতলী গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। 

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, বাড়ির পাশের একটি লিচু বাগানে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার সময় গাছ থেকে লিচু নিয়ে খাচ্ছিল শিশু সালমান। এ সময় অসাবধানতাবশত খোসাসহ লিচু গিলে ফেলে সে। এতে লিচু তার গলায় আটকে গেলে ছটফট করতে থাকে সে। পরে  পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!