ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলতে চলতে ছিঁড়ে গেল ‘উপকূল এক্সপ্রেস’র হোস পাইপ, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৮, ১৩ মে ২০২৪
চলতে চলতে ছিঁড়ে গেল ‘উপকূল এক্সপ্রেস’র হোস পাইপ, অতঃপর...
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের দুই বগির মাঝের হোস পাইপ চলন্ত অবস্থায় ছিঁড়ে গেছে। লেভেল ক্রসিং এলাকায় ট্রেনটি আটকা পড়লে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছাড়ার পর পরই এ ঘটনা ঘটে।

একাধিক সূত্র জানায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় ৬টা ৩১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি করে। ৫ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যায়। কিছুদূর যাওয়া মাত্র ট্রেনের দুই বগির মাঝের হোস পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি থেমে যায়। পরে মেরামত শেষে ৭টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। ঐ সময় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Advertisement

ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রধান সড়ক টিএ রোডের লেভেল ক্রসিংয়ে আটকা পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। অনেকে যানবাহন থেকে নেমে ঘুরে গন্তব্যে যান। অনেক যানবাহন বিকল্প হিসেবে উড়াল সেতু ব্যবহার করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার জসিম উদ্দিন বলেন, চলন্ত অবস্থায় হোস পাইপ ছিঁড়ে যায়। মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!