ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুদ্ধাপরাধীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১৩ মে ২০২৪
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুদ্ধাপরাধীর
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামির নাম মো. আবু বক্কর সিদ্দিক (৮০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সর্দারের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক, লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

Advertisement

তিনি জানান, রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!