ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ত্রিপল মার্ডারের মূলহোতা বদরুল গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ১১ মে ২০২৪
হবিগঞ্জে ত্রিপল মার্ডারের মূলহোতা বদরুল গ্রেফতার
গ্রেফতারকৃত বদলরুল আলম বদি। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ত্রিপল মার্ডারের মূলহোতা সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদলরুল আলম বদিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নুরপুর গ্রামের পুকুরপাড় এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আগুয়া গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে।

Advertisement

শনিবার বিকেলে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরে আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিরাজ মিয়া ও আব্দুল কাদির। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে লিলু মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়। এরপরপরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নুরপুর পুকুরপাড় এলাকা থেকে মূলহোতা বদরুল আলম বদিকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!