ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৯, ১১ মে ২০২৪
ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু
ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে পাকা ভবনের পিলারের জন্য খোঁড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে। 

তারা হলো, তাহিয়া আক্তার (৫) ও মো. আবদুল্লাহ (৩)। তারা ওই গ্রামের হেলাল উদ্দিনের সন্তান।

Advertisement

চরবাদাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া জানান, বসতঘরের জন্য পাকাভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়।

এ বিষয়ে হেলাল উদ্দিনের বন্ধু আতিকুর রহমান বলেন, তাহিয়া ও আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!