ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে একাধিক মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১০ মে ২০২৪
চট্টগ্রামে একাধিক মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
ছবিতে গ্রেফতারকৃত মুসলিম উদ্দিন

চট্টগ্রামের লোহাগাড়ায় সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি যুবদল নেতা মো. মুসলিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. রাশেদুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বটতলী মোটর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুসলিম উদ্দিন ঐ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ মাঝিরপাড়া এলাকার রফিক ড্রাইভারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি।

Advertisement

ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি সাজা ও তিনটি নিয়মিত পরোয়ানাসহ একটি নিয়মিত মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!