ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেখানে মিলছে সাতক্ষীরার আম

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৯ মে ২০২৪
যেখানে মিলছে সাতক্ষীরার আম
ফাইল ফটো

ভৌগোলিক কারণে দেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়। তাই মৌসুমের প্রথম আম পেতে ফলপ্রেমীদের কাছে সাতক্ষীরার আমের চাহিদা বেশি। মৌসুমের শুরুতে জেলা সদর উপজেলার কুখরালীতে মিলছে গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম।

বৃহস্পতিবার (৯ মে) সকালে সদর উপজেলা কুখরালীর আম চাষি মোকছেদ মোড়লের আমবাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

উদ্বোধনের মাধ্যমে আজ থেকে এ বছরের প্রথম পর্যায়ে সাতক্ষীরার গোপালভোগ, বোম্বাই, গোলাপঘাস, বৈশাখীসহ কয়েকটি প্রজাতির আম দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

Advertisement

এছাড়া পর্যায়ক্রমে ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন আম্রপালি আম গাছ থেকে নামাতে ও বাজারজাত করতে পারবেন বাগানের মালিকরা।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, উপসহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাতসহ আরো অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!