ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাইয়ে বিদ্যুতের সাব-স্টেশনে আগুন

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ৫ মে ২০২৪
কাপ্তাইয়ে বিদ্যুতের সাব-স্টেশনে আগুন
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আগুন লেগেছে। রোববার সকাল পৌনে ৮ টায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের। 

তিনি বলেন, রোববার সকালে বজ্রপাতসহ ঝড়, বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ৮টার দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র থেকে বিদ্যুৎ চালুর জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরূপণ করা হবে। 

Advertisement

কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!