ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হেলপারকে চাপা দিয়ে মারল বাস

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৩, ২ মে ২০২৪
সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হেলপারকে চাপা দিয়ে মারল বাস
ফাইল ছবি

বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের নথুল্লাবাদে বাসচাপায় মোহাম্মদ জিহাদ (২৬) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

নিহত জিহাদ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহনের হেলপার ছিলেন।

Advertisement

পুলিশ পরিদর্শক লোকমান হোসেন জানান, টার্মিনালে থামানো সৌখিন পরিবহন নামে একটি বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন জিহাদ। এ সময় জোহান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!