ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে বাসচাপায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১ মে ২০২৪
মিরপুরে বাসচাপায় নারীসহ নিহত ২
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নারীসহ এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাতে পূরবী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খায়রুন বেগম ও তার ভাতিজা মো. ইয়াসিন।

নিহত খায়রুন বেগমের বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। তিনি পল্লবী এলাকায় থাকতেন এবং পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। আর শিশু মো. ইয়াসিন খায়রুন বেগমের ভাতিজা।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. আমিনুল ইসলাম বলেন, পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহন নামে একটি বাস দুজনকে চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে, বাসটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!