ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুর চিড়িয়াখানায় হাতির আঘাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৫, ১১ এপ্রিল ২০২৪
মিরপুর চিড়িয়াখানায় হাতির আঘাতে কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

চিড়িয়াখানা সূত্র জানিয়েছে, ঈদের দিন চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। প্রতিদিনের মতোই হাতি দিয়ে ফুটবল খেলা দেখানো হচ্ছিল। কিছু সময় খেলাধুলার পর হঠাৎ করে হাতিটি বিগড়ে যায়। বিগড়ে গিয়ে সামনে একটি কিশোরকে সুর দিয়ে ধরে আছাড় মারে। পরে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়।

নিহত কিশোর জাতীয় চিড়িয়াখানার এক কর্মীর সন্তান।

Advertisement

এ বিষয়ে জানতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং কিউরেটর ড. মজিবুর রহমানকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!