সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন, তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের এপাশ থেকে ওপাশে যাচ্ছিলেন তিনজন পথচারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।