রোববার রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদুরে প্রকাশ কুমার নামে এক নরসুন্দর ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। রাতে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামি গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামের মামা বাড়ি থাকে এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতেন।
পার্শ্ববর্তী মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছেন তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।
.png)
অপরদিকে সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামে এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হন। নিহত লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।