ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে বাসচাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১৮ এপ্রিল ২০২৪
কিশোরগঞ্জে বাসচাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বাসচাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় মোটরসাইকেলটিকে বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম লাদেন (২০)।

পুলিশ জানায়, মামুনুর রশিদ মামুন ও তার ভাগ্নে আশরাফুল ইসলাম লাদেন একটি মোটরসাইকেলে করে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ সদরে যাচ্ছিলেন। দুপুর প্রায় ১টার দিকে কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মামা-ভাগ্নে নিহত হন।

Advertisement

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!