রোববার সকালে ডোমার থানার মাধ্যমে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের পর তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ গৃহবধূকে দেড় মাস পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করেন এসআই কাজল কুমার রায়সহ ডোমার থানা পুলিশ।
নিখোঁজ নারীর স্বামী মো. ফারুক জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি দেড় মাস পূর্বে ডোমার থানার এসআই রোস্তম আলীর সহযোগিতায় ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এরপর এসআই রোস্তমের উদাসীনতার কারণে এক মাসের বেশি সময় অনেক ক্ষতিগ্রস্ত ও হয়রানি হয়েছি। এরপর ১৬ এপ্রিল ডোমার থানার ওসির পরামর্শে জিডি করার ১২ দিন পর আমার স্ত্রী পুলিশের মাধ্যমে উদ্ধার হয়েছে।
.png)
ডোমার থানার ওসি মহসীন আলী ডেইলি বাংলাদেশকে জানান, ওই গৃহবধূ অভিমান করে স্বামীর বাড়ি থেকে চলে গিয়েছিলেন। পরে ঢাকা মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে পূর্বের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রোস্তমের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তিনি।